ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে: শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার: জ্বালানি মন্ত্রী আট প্রতিমন্ত্রী ও দুই উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টনের গেজেট প্রকাশ কাতারে রেভল্যুশনারি গার্ডের ১০ গুপ্তচর গ্রেপ্তার আনসারকে জনসেবামূলক কাজ অব্যাহত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর আজও ২৫টি ফ্লাইট বাতিল, ৫ দিনে মোট ১৭৩ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা, সতর্ক করেছে আবহাওয়া অফিস অগ্রাধিকার কর্মসূচির অগ্রগতি পর্যালোচনায় কর্মব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান এখন নতুন নেতৃত্বকে আঘাত হানতে ‘তৃতীয় ঢেউ’ আসছে, ইরানের প্রতি সতর্কবার্তা ট্রাম্পের ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২২ লাখ টাকার ১০ ভারতীয় গরু জব্দ আলোচনার মাধ্যমে ঢাকা-দিল্লি বাণিজ্য সমস্যার সমাধান করবে সরকার বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়ার মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে বাংলাদেশ নিহত চলতি মাসেই আসছে তাপপ্রবাহ ও কালবৈশাখী ঝড় অভিনেতা আলভীর স্ত্রী ইকরার দাফন সম্পন্ন ভরি প্রতি ৫ হাজার ৪২৪ টাকা বাড়লো স্বর্ণের দাম ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন, দাবি উপদেষ্টার জেরুজালেমে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল

বাংলাদেশের ৫৩.৬% মানুষ ভারতকে পছন্দ করেন, অপছন্দ ৪১ শতাংশের: ভিওএ জরিপ

  • আপলোড সময় : ০৭-১২-২০২৪ ০৪:০৭:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১২-২০২৪ ০৪:০৭:৫৮ অপরাহ্ন
বাংলাদেশের ৫৩.৬% মানুষ ভারতকে পছন্দ করেন, অপছন্দ ৪১ শতাংশের: ভিওএ জরিপ

ভয়েস অব আমেরিকার এক জনমত জরিপে বাংলাদেশের জনগণের ভারত ও পাকিস্তান সম্পর্কে মনোভাব প্রকাশিত হয়েছে। জরিপে দেখা গেছে, বাংলাদেশের ৫৩.৬% মানুষ ভারতকে পছন্দ করেন, যেখানে ৪১.৩% মানুষ ভারতকে অপছন্দ করেন। অন্যদিকে, পাকিস্তানকে ৫৯% মানুষ পছন্দ করলেও ২৮.৫% মানুষ পাকিস্তানকে অপছন্দ করেন।

মিয়ানমার বাংলাদেশের জনগণের মধ্যে সবচেয়ে বেশি অপছন্দের দেশ হিসেবে চিহ্নিত হয়েছে, যেখানে ৫৯.১% মানুষ মিয়ানমারকে অপছন্দ করেন। এছাড়া, অন্যান্য আন্তর্জাতিক দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া এবং যুক্তরাজ্য যথাক্রমে ৬৮.৪%, ৬৬%, ৬৪% এবং ৬২.৭% মানুষের পছন্দের দেশ হিসেবে পরিলক্ষিত হয়েছে।

এছাড়া, ধর্মীয় ভিত্তিতেও ভারত ও পাকিস্তান সম্পর্কে ভিন্ন ভিন্ন মনোভাব দেখা গেছে। মুসলিম উত্তরদাতাদের মধ্যে ৪৪.২% ভারতকে অপছন্দ করেন, তবে অমুসলিমদের মধ্যে মাত্র ৪.২% ভারতকে অপছন্দ করেন। আবার, পাকিস্তান সম্পর্কে মুসলিমদের মধ্যে ৬০.১% পছন্দ দেখালেও অমুসলিমদের মধ্যে এই সংখ্যা ৪৪.১%।

জরিপে আরও দেখা গেছে, শহুরে এবং মফস্বলের মানুষের মধ্যে ভারতের প্রতি পছন্দের পার্থক্য খুব কম ছিল, তবে মফস্বলবাসীদের মধ্যে পাকিস্তানকে পছন্দ করার হার শহুরে মানুষের চেয়ে কিছুটা কম।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী